মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
গুলি উদ্ধার
বরিশালের কাউনিয়া থানা এলাকায় আলমারি থেকে গুলি উদ্ধারের ঘটনায় জাকির হোসেন মিঞা (৫৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব। রবিবার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় ময়লার স্তূপ থেকে একটি রিভলভারসহ ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছেন ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯-এর বি/১৫ ব্লকের আরটিএম হাসপাতালের পেছনের পাহাড়ের নিচ থেকে বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরাপাহাড় এলাকায় অভিযান চালায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের বিশেষ টিম।
কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউপির ৫ নং ওয়ার্ডস্থ জানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।